বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের কালকিনিতে ২৫ বছর বয়সি এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরের শিবচরে প্লাস্টিক দূষণরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি মাদারীপুরে মসজিদ কমিটির দ্বন্দের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, বাড়িঘর ভাঙচুর-লুটপাট-আগুন মুকসুদপুরে শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা মাদারীপুরে পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জেলের সাজা, কারেন্ট জাল ধ্বংস মাদারীপুরে বোরকা পড়ে হামলা চালাতে নিয়ে হামলাকারী যুবক নিহত, আহত ৩ পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের: মাদারীপুরে সিনিয়র সচিব জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত-এনসিপি বিক্রি করে: এমপি খোকন তালুকদার  মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু 

রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮৩ Time View
মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে এবং অভিযুক্ত স্বামী সুজন রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সির ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি প্রবাসী সুজন মুন্সির সাথে পারিবারিকভাবে জান্নাতুলের বিয়ে হয়। এরপরও স্বামী সুজন পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্ত্রীর সাথে পারিবারিক কলহ শুরু হয়। এ নিয়ে স্ত্রীকে একাধিকবার মারধর করে সুজন। একপর্যায়ে বুধবার বিকেলে জান্নাতুলকে শ্বাসরোধে হত্যা করে হয় বলে অভিযোগ পরিবারের। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে নিহতের মরদেহ রেখে পরিবারকে খবর দেয় সুজন। এ সময় শরীরে আঘাতের চিহ্ন দেখে রাজৈর থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। নিহত জান্নাতুল দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে পরিবার।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে নেয়া হবে পরবর্তীতে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category