বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের: মাদারীপুরে সিনিয়র সচিব জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত-এনসিপি বিক্রি করে: এমপি খোকন তালুকদার  মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু  জামায়াতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি- এমপি খোকন তালুকদার প্রেমের টানে চীনের যুবক বাংলাদেশের মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে! মাদারীপুরে সৌদি ফেরত প্রবাসীর বসতঘর পুড়িয়ে দেয়ার ঘটনার মামলার প্রধান আসামি গ্রেফতার মাদারীপুরে পরিবহন খরচ বাড়ায় বেড়েছে সব ধরনের শাকসবজির দাম মাদারীপুরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত-এনসিপি বিক্রি করে: এমপি খোকন তালুকদার 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালকদার খোকন বলেছেন, জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত ও এনসিপি তা বিক্রি করে। বিএনপি ধারণ করে, কিন্তু তা কখনই বিক্রি করে না। মঙ্গলবার রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বাঘমারা সার্বজনীন গোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গা পূজা পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
খোকন তালুকদার বলেন, জামায়াতের আমির বলেছিলো রাখ তোদের ফ্যামিলি কার্ড আর এখন ফ্যামিলি কার্ডের জন্য জামায়াতের প্রতিটা এমপিরা পাগল হয়ে গেছে। কার আগে কে ফ্যামিলি কার্ড নিবে। মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারে না। যাদের কথার সাথে কাজের মিল নেই। তাদের কাছ থেকে সাবধান থাকবেন।
জামায়েত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের  উদ্দেশ্যে খোকন তালুকদার আরো বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছে। জনগনের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসছে।  জনগনের ইচ্ছায় বাংলাদেশে বিএনপি থাকবে। তাদের ভালবাসায় তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবে। জামায়াতের কথায় কিছু যায় আসে না। কে আসবে বাংলাদেশের মাটিতে, কে যাবে, কে ক্ষমতায় থাকবে তার মালিক হচ্ছে জনগণ এবং বিএনপি সেটাই বিশ্বাস করে।
এদিকে স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার প্রতিটি পুজা মন্ডপে স্বয়ং নিজে গিয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নজরদারি করায় খুশি মন্দির কমিটি ও ভক্তবৃন্দ।
পুজা মন্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category