বিদেশী প্রভুর হাত থেকে জিয়াউর রহমান বাঁচতে পারেনি। তাতেও বেগম খালেদা জিয়া কোন বিদেশী শক্তির কাছে মাথানত করেননি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা দেশ ও দেশের মানুষের সাথে বেঈমানী করেননি বলেও মন্তব্য করেছে কেন্দ্রীয় বিএনপির সহগণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। শনিবার বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক বিল্পব ও সংহতি বিদসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে।
রাথপথে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় বিরোধী দলের কিছু নেতাকর্মীর উদ্দেশ্যে খোকন তালুকদার বলেন, যেমন আসছেন, ঠিক তেমনি চলে যাবেন। এদেশে রাজাকারের ঠাই নাই। সকল বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তারেক রহমান। তার হাতকে শক্তিশালী করবে দেশের জনগণ।
খোকন তালুকদার আরো বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আদর্শবান বাবা-মায়ের সন্তান। মানুষের ভালবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন। তিনিও এদেশের সাথে ও স্বাধীনতার সাথে বেঈমানী করবেন না। ভালবাসা মুখ দিয়ে হয় না, হৃদয়ে ধারণ করতে হয়। শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ হৃদয়ে রয়েছেন। খালেদা জিয়াকেও হৃদয়ে রেখেছে। ঠিক তেমনি তারেক রহমানকেও হৃদয়ে রেখেছে দেশের মানুষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিঞা, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, বিএনপি জেলা লাভলু হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অনেকেই।
Leave a Reply