সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ২৫ বছর বয়সি এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরের শিবচরে প্লাস্টিক দূষণরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি মাদারীপুরে মসজিদ কমিটির দ্বন্দের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, বাড়িঘর ভাঙচুর-লুটপাট-আগুন মুকসুদপুরে শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা মাদারীপুরে পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জেলের সাজা, কারেন্ট জাল ধ্বংস মাদারীপুরে বোরকা পড়ে হামলা চালাতে নিয়ে হামলাকারী যুবক নিহত, আহত ৩ পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের: মাদারীপুরে সিনিয়র সচিব জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত-এনসিপি বিক্রি করে: এমপি খোকন তালুকদার  মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু  জামায়াতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি- এমপি খোকন তালুকদার

মাদারীপুরের কালকিনিতে ২৫ বছর বয়সি এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

মাদারীপুরের কালকিনিতে ২৫ বছর বয়সি এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় হানিফ মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ব্যক্তি এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে অভিযুক্ত হানিফ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানান, ভুক্তভোগী ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবতী গত শুক্রবার সকালে একা বাড়ির পাশের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একই এলাকার হানিফ মোল্লা ওই যুবতীকে জোরপূর্বক রাস্তার পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এই বিষয়টি ওই যুবতী তার পরিবারকে জানায়।

ভুক্তভোগী যুবতীর ভাই অভিযোগ করে বলেন, আমার বুদ্ধিপ্রতিবন্ধী বোনকে একা পেয়ে হানিফ মোল্লা জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। থানায় মামলার প্রস্তুতি নিয়েছি। প্রশাসনের কাছে অভিযুক্ত হানিফ মোল্লার কঠিন বিচার চাই।

অভিযুক্ত হানিফ মোল্লাকে এলাকায় পাওয়া যায়নি এবং তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, আমরা এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category