মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, জামায়াতে ইসলাম দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। শুধু মুখেই বয়না দেয়। জামায়াত কোন রাজনৈতিক দল নয়। এটি একটি সমিতি। তাদের কর্মকান্ড দেখলেই সেটি পরিলক্ষিত হয়। সংগঠনের বাইরে তারা অন্য কাউকে কোন সহযোগিতাও করেন না। সোমবার বিকেলে মাদারীপুরের কালকিনির পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে পূজা পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
খোকন তালুকদার বলেন, শারদীয় দূর্গা পুজা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে বিএনপি’র দল থেকে নির্দেশনা রয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনও কাজ করছে। একইসাথে বিভিন্ন ধর্মের মানুষও পুজায় সহযোগিতা করছে। খুব শান্তিপূর্ণভাবে চলছে হিন্দুু ধর্মাবলম্বীদের এই বড় উৎসব।
স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার প্রতিটি পুজা মন্ডপে স্বয়ং নিজে গিয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নজরদারি করায় খুশি মন্দির কমিটি ও ভক্তবৃন্দ।
পুজা মন্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমানসহ অনেকেই।
Leave a Reply