শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ।  বিএনপি নেতা নিহত । আহত শতাধিক মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ আহত শতাধিক অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাকা বিভাগীয় কমিশনার শিবচরে যোগদানের তিন দিনের মাথায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের আন্দোলন বিদেশী প্রভুর হাত থেকে জিয়াউর রহমান বাঁচতে না পারলেও বেগম খালেদা জিয়া কোন বিদেশী শক্তির কাছে মাথানত করে নাই- খোকন তালুকদার এমপি রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের কালকিনিতে ২৫ বছর বয়সি এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ মাদারীপুরের শিবচরে প্লাস্টিক দূষণরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি মাদারীপুরে মসজিদ কমিটির দ্বন্দের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, বাড়িঘর ভাঙচুর-লুটপাট-আগুন

মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ আহত শতাধিক

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৪৭ Time View
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত  শতাধিক যাত্রী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-০১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুইটি গাড়ি রয়েছে । এমপি-র গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।পরবতীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের এইকটির সাথে আরেকটির সংঘর্ষ হয়।
এতে সড়ক দূর্ঘটনার কবলে পড়ে ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেট কার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিন চালিত ইজিবাইক।এ ঘটনার পর মহাসড়কটি প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০/২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুইটি গাড়ি এসময় ক্ষতিগ্রস্থ হয়।সংসদ সদস্য ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরে প্রবেশ কালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।
তবে এসময়ে রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন।তাকে তাৎক্ষনিকভাবে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category