সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা মাদারীপুরে মাদক মামলায় জামিনে বেড়িয়ে নিখোঁজ যুবক, ৪দিন পর ডোবায় মিললো লাশ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ।  বিএনপি নেতা নিহত । আহত শতাধিক মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ আহত শতাধিক অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাকা বিভাগীয় কমিশনার শিবচরে যোগদানের তিন দিনের মাথায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের আন্দোলন বিদেশী প্রভুর হাত থেকে জিয়াউর রহমান বাঁচতে না পারলেও বেগম খালেদা জিয়া কোন বিদেশী শক্তির কাছে মাথানত করে নাই- খোকন তালুকদার এমপি রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার  রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের কালকিনিতে ২৫ বছর বয়সি এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুরে মাদক মামলায় জামিনে বেড়িয়ে নিখোঁজ যুবক, ৪দিন পর ডোবায় মিললো লাশ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View
মাদক মামলায় জামিনে বেড়িয়ে নিখোঁজ যুবক, ৪দিন পর ডোবায় মিললো লাশ
মাদারীপুরে নিখোঁজের ৪দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানক্ষেতের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আশিক খান (২৪) একই এলাকার মৃত আজিজ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১১ নভেম্বর একটি মামক মামলায় জামিনে বের হয় আশিক খান। পরে বৃহস্পতিবার সকালে একটি জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যায় আশিক। এরপর আর বাড়ি ফিরে আসেনি সে। গত শুক্রবার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। রোববার খালের অপরপাশের পরিত্যক্ত ডোবায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় ২৫০ শয্যা জেলা হাসপাতারের মর্গে। স্বজনদের অভিযোগ, প্রতিবেশি কবির মাতুব্বরের সাথে জমি নিয়ে বিরোধের কারনেই আশিককে হত্যা করা হয়েছে। পরে লাশ ডোবায় ফেলে রাখে প্রতিপক্ষ। এ ঘটনায় দোষিদের বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। তবে, ঘটনার সাথে জড়িত নন বলে দাবি প্রতিপক্ষের। এদিকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।
নিহত আশিকের বোন নিপা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারনেই পরিকল্পতিভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কঠিন বিচার চাই।’
এদিকে বাড়িতে গিয়ে কবির মাতুব্বরকে পাওয়া যায়নি। তবে নাম না প্রকাশে কবিরের এক আত্মীয় জানান, এই ঘটনায় কবির বা তার লোকজন জড়িত নন। স্থানীয় রাজনীতি ও দলাদলির কারনেই এ ঘটনায় কবিরের নাম বলছে কেউ কেউ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শিগগিরই গ্রেফতার করা হবে অপরাধীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category