মাদারীপুরের শিবচরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে জুনায়েদ খালাসি নামে ১০ বছরের এক শিশুর হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে শিবচর উপজেলা চত্ত্বরের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত জোনায়েদ মুন্সিগঞ্জের লৌহজং এলাকার ওবায়দুল খালাসি ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সাথে শিবচরে ভাড়া থাকতো জুনায়েত।
স্থানীয়রা জানায়, দুপুর ২ টার দিকে রিফাত, জুনায়েদ, মিতুল, অয়ন ও তানিম এই ৫ বন্ধু মিলে শিবচর উপজেলা চত্ত্বরের পুকুরে গোসল করতে যায়। পুকুরপাড় থাকা অবস্থায় হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যায় জুনায়েদ ও রিফাত। বাকি বন্ধুদের ডাৎচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অসুস্থ অবস্থায় রিফাতকে জীবিত উদ্ধার করে। অনেক খোঁজাখুঁজির পরে বিকেলে ৪টার দিকে ভাসমান অবস্থায় জুনায়েতকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন বলেন, ‘দীর্ঘসময় পানিতে ডুবে থাকার কারনেই জুনায়েতের মৃত্যু হয়েছে।’
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Leave a Reply