শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে  খড়ের পালায় আগুন দিয়ে ৪ গরু চুরি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ Time View
মাদারীপুরের রাজৈরে ধানের খড়ের পালায় আগুন দিয়ে এক গরু ব্যাবসায়ীর ৪ টি গরু চুরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ওয়াজেদ তালুকদার (৫৫) ও তার লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল উত্তর হোসেনপুর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগী গরু ব্যাবসায়ী আনোয়ার খালাসি(৪০) একই গ্রামের মৃত আরসেদ খালাসির ছেলে। অভিযোগ জায়গা নিয়ে দ্বন্দ্বে জেরে এ ঘটনাটি ঘটানো হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে সরজমিনে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত পরিবারের লোকজনের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।

অন্যান্য অভিযুক্তরা হলেন, পার্শ্ববর্তী নেহাল মাতুব্বর (৩৭), ইমরান মাতুব্বর (৩৭), হৃদয় মাতুব্বর (২৫) ও বিজয় মাতুব্বর (২৪)। তারা ওয়াজেদ তালুকদারের লোক।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামে নিজ বাড়ির সামনের একটি জমি নিয়ে ওয়াজেদ তালুকদারের সাথে আনোয়ার খালাসি গংদের বিরোধ চলে আসছে। দুই পরিবারের মাধ্যে জমি নিয়ে এখনো মাদারীপুর আদালতে মামলা চলমান রয়েছে। এরই জের ধরে শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে থাকা আনোয়ার খালাসির একটি ধানের খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এসময় আগুন নেভাতে যাওয়ার সুযোগে গোয়াল ঘর থেকে ওয়াজেদ তালুকদার ও তার লোকজন ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে আগুনের তীব্রতায় খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে রাজৈর থানার পুলিশ।

ভুক্তভোগী আনোয়ার খালাসির বোন লাছুদা বেগম বলেন, রাতে আমার ভাইয়ের (আনোয়ার) ঘরে শুয়ে ছিলাম। হটাৎ আমার আরেক ভাইয়ের (সুজন খালাসি) বৌয়ের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি খ্যাড়ের পালায় আগুন জ্বলছে। এসময় সবাই মিলে আগুন নেভানোর কাজ ব্যস্ত থাকার সুযোগে গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে ওয়াজেদ তালুকদার ও তার লোকজন। তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে, তাই তারাই এই কাজ করছে।

এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে ওয়াজেদ তালুকদার বলেন, আনোয়ার ও আমাদের মধ্যে একটা জায়গা নিয়ে ঝামেলা আছে, মামলাও চলতেছে এটা সত্য। কিন্তু আগুন লাগা ও গরু চুরির বিষয়ে আমি কিছু জানিনা। আমি আগুন নিভানোয় ব্যস্ত ছিলাম।

রাজৈর থানা পুলিশের উপপরিদর্শক (এস.আই) ফয়সাল আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category