শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, অভিযুক্ত স্বামী আটক

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯ Time View

মাদারীপুরে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার রাত ৩টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার (২৫) কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। অপরদিকে অভিযুক্ত রিয়াদ খান (একেএম আব্দুল্লাহ নোমান) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।


ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, বছরখানেক আগে রিয়াদ খানের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় মিম আক্তারের। এরপর দুজনে শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। বুধবার রাতে হঠাৎ মিমের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানায় রিয়াদ। খবর পেয়ে পুলিশ ও পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ পাঠানো হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে। এ সময় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এই ঘটনায় তদন্তপূর্বক দোষির বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।
নিহতের চাচা মো. খবির হাওলাদার বলেন, আমার ভাতিজির এমন মৃত্যু মেনে নিতে পারছি না। ওর বাবা নেই, ছোটবেলা থেকে আমি মিমকে লালনপালন করে বড় করেছি। এই ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি অপরাধীর বিচার চাই।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মুঠোফোনে জানান, গৃহবধু মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এছাড়া নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category