মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ: তদন্ত কমিটি গঠন, ৩ কার্য দিব‌সে প্রতি‌বেদন  মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশুসহ ৮ জনকে দেড়ঘন্টা পর উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান পদ্মার চরের মানুষের জীবনযাত্রা দেখতে নৌভ্রমনে সম্পাদকরা, আশ্বাস দিলেন পাশে থাকার রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) গ্রেফতার অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই যুবতী রাজৈরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘর ভাংচুর, আহত ৫ লিবিয়ার বন্দিশালায় মাদারীপুরের দুই যুবকের মৃত্যু, লাপাত্তা দালালচক্র

নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তণ হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগন ভোটের মাধ্যমে জবাব দিবে- প্রতিমন্ত্রী নুরুল হক নুর

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ Time View

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দেশে মানুষ একটি পরিবর্তণ চায়। মানুষের ওপর খবরদারির রাজনীতি কেউ চায় না। গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। তাই নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তণ হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগন ভোটের মাধ্যমে জবাব দিবে। শুক্রবার দুপুরে মাদারীপুরের মোস্তফাপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, দেশের সব নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বাস করবে, আইনের শাসন থাকবে, সবাই সমান সুযোগ লাভ করবে। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম, প্রশাসনকে সহযোগিতা করে বাস্তবায়ন করা হবে।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর আরো বলেন, বর্তমান সরকার প্রত্যেকটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চেয়েছে। খাল খননের মাধ্যমে ফসল বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।
এর আগে পথসভায় উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category