শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায়  জাহান্দার আলী মিয়া এমপি 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৫ Time View
বর্তমান সরকার  নির্বাচনের পূর্বেই বলেছে যে আমাদের ফ্যামিলি কার্ড আছে  কৃষি কার্ড আছে  স্বাস্থ্য কার্ড আছে,  ৩১ দফায় রাস্ট্র কাঠামো মেরামতের মধ্যে বলেছে এই কার্ডের  ব্যাপারে, ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো এমন মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সাংসদ    জাহান্দার আলী মিয়া এমপি।
(২৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার  দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,  ফ্যামিলি কার্ড  ইতিমধ্যেই আমরা পরীক্ষামুলকভাবে কয়েকটা উপজেলায় দিয়েছে, আটটি বিভাগের ১৪টি উপজেলায় দিয়েছে, তার মধ্যে রাজবাড়ীতে একটা  রয়েছে।
তিনি আরোও বলেন,  আমরা আশা করছি ঈদের আগেই একটা ফ্যামিলি কার্ডের বিষয়টি পাবো, সরকার যে উদ্যোগটা নিয়েছে  এটা সুন্দর, এটা দলীয়ভাবে  আসবে না, এটা সমাজ সেবার  মাধ্যমে অনলাইনে  বিতরণ করা হবে, বিগত দিনে এইসব ভাতা নিয়ে খুব সমালোচনা হয়েছে, বিএনপি সরকারের  এই উদ্যোগ নেওয়ায় আমি সাধুবাদ জানাই।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।
এসময় রাজৈর উপজেলা বিএনপি ও মাদারীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category