শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত-১,আহত-১০

বাদশা মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩২ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী) সোমবার বেলা ১১ টার দিকে  উপজেলার কমলাপুর গ্রামে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 নিহতের নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।  পুলিশ ও এলাকাবাসী জানায়,  এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আনোয়ার মুন্সী ও নুর ইসলাম  গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে  (২৩ ফেব্রুয়ারী) সোমবার বেলা ১১ টার দিকে  প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমন করে। এতে নুর ইসলাম আহত হয়। এঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর চালায় । পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে উভয় পক্ষের নারী সহ অন্ততঃ ১১জন আহত হয়। প্রথমে আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়।পরে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), স্ত্রী রুপা বেগম (৪০), তার আহত ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিতসার জন্য নেওয়া হয়। সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষনা করেন।
অপরপক্ষের নূর ইসলামকে (৩৩) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে মুকসুদপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্রাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকার শান্তিশৃংখলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category