সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

বাদশা মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৫ Time View
গোপালগঞ্জের মহকসুদপুরে  ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফছান রাফি ও অনুজ নামে  দশম শ্রেণির দুই স্কুলছাত্র নিহত হয়েছে ।  সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের  উপজেলার রিশাতলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাফছান রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে ও অনুজ উপজেলার শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে। তারা উভয়েই দশম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে রাফি ও অনুজ মোটরসাইকেলযোগে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যাচ্ছিল। তারা উপজেলার রিশাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাফির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  ফরিদপুরে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাফিকে মৃত ঘোষণা করেন।  অপর দিকে অনুজও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । এই ঘটনায় নিহতদের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category