বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মসজিদ কমিটির দ্বন্দের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, বাড়িঘর ভাঙচুর-লুটপাট-আগুন মুকসুদপুরে শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা মাদারীপুরে পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জেলের সাজা, কারেন্ট জাল ধ্বংস মাদারীপুরে বোরকা পড়ে হামলা চালাতে নিয়ে হামলাকারী যুবক নিহত, আহত ৩ পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের: মাদারীপুরে সিনিয়র সচিব জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত-এনসিপি বিক্রি করে: এমপি খোকন তালুকদার  মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু  জামায়াতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি- এমপি খোকন তালুকদার প্রেমের টানে চীনের যুবক বাংলাদেশের মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে! মাদারীপুরে সৌদি ফেরত প্রবাসীর বসতঘর পুড়িয়ে দেয়ার ঘটনার মামলার প্রধান আসামি গ্রেফতার

মাদারীপুরে মসজিদ কমিটির দ্বন্দের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৫, বাড়িঘর ভাঙচুর-লুটপাট-আগুন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১১২ Time View

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫ জন। এ সময় ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার ভোরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ৪ মাস আগে বাহেরান্দি জামে মসজিদের সভাপতি হিসেবে মোশারফ ফকিরের নাম ঘোষণা করে মুসল্লিরা। এ সময় বাচ্চু মোড়লকে সভাপতি হিসেবে দাবি করে অন্যপক্ষ। এ নিয়ে মোশারফ ও বাচ্চু পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয় । বেশ কিছুদিন ধরে এলাকায় শুরু হয় তুমুল উত্তেজনা। এরই সূত্র ধরে গত সোমবার সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। ভাঙচুর ও লুটপাট করা হয় বসতঘর। পরে বুধবার ভোরে একাধিক ককটেল বিস্ফোরনের পর আবারো শুরু হয় দুইপক্ষের সংঘর্ষ। ভাঙচুর ও লুটপাটের পর বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। আহত হন অন্তত ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস ও পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ক্ষুদ্র বিষয় নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে দুইপক্ষ। এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। লিখিত অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা। এছাড়া অপরাধীদের নামের তালিকা করে তাদের ধরতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category