রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পাটের গোডাউন পুড়ে ছাই। ব্যাপক ক্ষয়ক্ষতি মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মাদারীপু‌রে ভোটকেন্দ্র সরানোর প্রচেষ্ঠা: প্রতিবা‌দে সাত গ্রা‌মের মানু‌ষের মানববন্ধন-অনশন রাজৈরে  আন্তর্জাতিক ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন, এলাকায় আতঙ্ক মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৪, আহত-৩০  মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে হাতবোমা বিস্ফোরণ, আহত দুই, আটক এক মাদারীপুরে আসামী বহনকারী পুলিশের পিকআপ উল্টে নিহত এক, আহত ১০ মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পাটের গোডাউন পুড়ে ছাই। ব্যাপক ক্ষয়ক্ষতি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৯ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পাটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওয়েল্ডিংয়ের কাজের সময় অসাবধানতাবশত সৃষ্ট আগুনের ফুলকি থেকে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাটিকামারী বাজারের ব্যবসায়ী ইবাদত মাতুব্বরের পাটের গোডাউনের শাটারে ওয়েল্ডিং-এর কাজ করার সময় অসাবধানতাবশত আগুনের ফুলকি পাটের ওপর গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইবাদত মাতুব্বরের গোডাউন থেকে আগুন দ্রুত পার্শ্ববর্তী কিবরিয়া মিয়া, মুন্নু শেখ, ফারুক শেখ ও নজরুল ফকিরেটের পাটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়েল্ডিংয়ের কাজের সময় অসতর্কতার কারণেই মূলত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারুক শেখ ক্ষোভ প্রকাশ করে জানান, গোডাউনের শাটারে ওয়েল্ডিং করার সময় অগ্নিকাণ্ডটি ঘটে। আগুনে তাদের বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। এই ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category