সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের টানে চীনের যুবক বাংলাদেশের মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে! মাদারীপুরে সৌদি ফেরত প্রবাসীর বসতঘর পুড়িয়ে দেয়ার ঘটনার মামলার প্রধান আসামি গ্রেফতার মাদারীপুরে পরিবহন খরচ বাড়ায় বেড়েছে সব ধরনের শাকসবজির দাম মাদারীপুরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী

প্রেমের টানে চীনের যুবক বাংলাদেশের মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে!

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬২ Time View

অচেনা-অজানা দুইজনের পরিচয় মাত্র কয়েক মাসের। হাজার হাজার মাইল পেরিয়ে চায়না থেকে প্রেমিকার বাড়ি বাংলাদেশে চীনা যুবক। পাড়ামহল্লায় শুরু হয় হৈচৈ। চায়না যুবককে একনজর দেখতে ভীড় জমায় শত শত মানুষ। অস্বাভাবিক মনে হলেও এমন ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে।
জানা যায়, চার মাস আগে চাপাতলী গ্রামের মোস্তফা বেপারীর কলেজ পড়ুয়া মেয়ে হাফিজা আক্তারের সাথে ‘ওয়াল্ড টক’ অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের যুবক ওয়াং এরলিং’-এর। পরে নিয়মিত দুজনের চলে চ্যাটিং। বাড়ে ঘনিষ্টতা। প্রথমে বন্ধুত্ব, পরে হয় প্রেম। অবশেষে হাজার হাজার মাইল পেরিয়ে গত ১৫ অক্টোবর চায়না থেকে রাজধানী ঢাকার হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসে যুবক। পরে হাফিজার আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রেমিকার বোনের বাসায় ওঠে সে। পরদিন মেয়েটির গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় তাকে। ভাষা, দেশ আর সংস্কৃতি আলাদা। তবুও ভালবাসার টানে ছুটে আসা প্রেমিকের এই গল্প হার মানিয়েছে সিনেমাকেও।
খবর পেয়ে হাফিজার বাড়িতে যান থানা পুলিশ ও প্রশাসন। চলছে কাগজপত্র যাছাই-বাছাই। পরিপূর্ণ তথ্য সঠিক থাকলে শিগগিরই মেয়েটিকে বিয়ে করতে আগ্রহী চীনা যুবক। হতে চান মুসলিমও। পরে বৌ নিয়ে নিজ দেশে ফেরার কথা জানান প্রেমিক। কৃষক মোস্তফা বেপারীর ৬ ছেলে-মেয়ের মধ্যে হাফিজা ৪র্থ। এদিকে চীনের একটি ওয়ার্কশপের দোকানে ওয়াং এরলিং কাজ করেন বলে জানিয়েছেন তিনি।
হাফিজা আক্তার বলেন, ওয়াং এরলিং-এর ছবি দেখে আমার ভাল লাগে। পরে দুজনের প্রেম হয়। পরিবারের সম্মতিতেই আমরা দুজনে বিয়ে করতে চাই। ওয়াং এরলিং বলেছে আমাকে চায়না নিয়ে যাবে। আমিও সেখানে যেতে আগ্রহী।
চীনা যুবক ওয়াং এরলিং বলেন, ‘আমার মুসলিম হতে আপত্তি নেই। আমি আসার আগে আমার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। বিয়ে করে বৌ নিয়েই নিজ দেশে ফিরতে চাই।’
হাফিজা আক্তারের বাবা মোস্তফা বেপারী বলেন, ‘আমার মেয়ে যেখানে সুখে থাকবে, আমি সেখানেই ওর বিয়ে দিবো। যা কিছু হবে সব সামাজিকতা রক্ষা করেই হবে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা যুবক আসার খবরে মেয়েটির বাড়িতে যায় পুলিশ। ছেলেটি চায়না থেকে এসেছে কিনা তার পাসপোর্ট ও তথ্য যাচাই-বাছাই করা হয়। চীনা যুবককে কলেজ পড়ুয়া মেয়ে বিয়ে করবে কিনা সেটা তাদের পারিবারিক সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category