মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজৈরে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের ৩ জনকে আটক করেছেন এসআরবি গোপালগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পাটের গোডাউন পুড়ে ছাই। ব্যাপক ক্ষয়ক্ষতি মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মাদারীপু‌রে ভোটকেন্দ্র সরানোর প্রচেষ্ঠা: প্রতিবা‌দে সাত গ্রা‌মের মানু‌ষের মানববন্ধন-অনশন রাজৈরে  আন্তর্জাতিক ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন, এলাকায় আতঙ্ক মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৪, আহত-৩০  মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০

মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View

মাদারীপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতঘাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। সোমবার বিকেলে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) চকলেট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ মেয়েটির পরিবারের। ঘটনা জানাজানি হলে হাবুল আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান। পরে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার বিকেলে অভিযুক্তের বিচার ও গ্রেফতারের দাবিতে ঝাড়– মিছিল করে। মিছিল শেষে একপর্যায়ে উত্তেজিত জনতা হাবিলের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি হাবুল শিকদারের বসতঘর ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category