শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্রেকারিকে ১লক্ষ টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ Time View

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, মাদারীপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুর-এর যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন মোঃ মাসুম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর। এছাড়াও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুর। ফেরদৌসী আক্তার, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর, মাদারীপুর এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল।

উক্ত মোবাইল কোর্ট এ মাদারীপুর, সদর উপজেলার চৌরাস্তার মধুমতি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকরভাবে বেকারি প্রডাক্টস উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরীর জন্য ব্যবহৃত রঙ্গিন কাগজ, ফ্লেভার ইত্যাদির যথাযথ সনদ না থাকা, ফ্লোরে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিকের ব্যবহার, কাঁচামালের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এসকল অপরাধের দায় স্বীকার করায় উক্ত প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লক্ষ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরণের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়াা হয়। অন্যথায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা করা হবে বলে সতর্ক করা হয়।

মাদারীপুর নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম বলেন, “আজ সদর উপজেলার চৌরাস্তার মধুমতি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে অস্বাস্থ্যকরভাবে নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরীর জন্য ব্যবহৃত রঙ্গিন কাগজ, ফ্লেভার ইত্যাদির যথাযথ সনদ না থাকা, ফ্লোরে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিকের ব্যবহার, কাঁচামালের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানের মালিক। এ সব কারণে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম ওই প্রতিষ্ঠানের মালিককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category