শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর  আমি কাজে বিশ্বাসী কোন কথায় বিশ্বাসী না  । সেলিমুজ্জামান সেলিম (এমপি) মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ: তদন্ত কমিটি গঠন, ৩ কার্য দিব‌সে প্রতি‌বেদন  মাদারীপুরে লিফটে আটকে থাকা শিশুসহ ৮ জনকে দেড়ঘন্টা পর উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান পদ্মার চরের মানুষের জীবনযাত্রা দেখতে নৌভ্রমনে সম্পাদকরা, আশ্বাস দিলেন পাশে থাকার রাজৈর উপজেলার বহুল আলোচিত ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী তরিকুল হাওলাদার (২৮) গ্রেফতার

মাদারীপুরে শারদীয় দুর্গাপূজায় নাড়ু– বানাতে নারিকেল বিতরণ করেছে যুবদলের নেতাকর্মীরা

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদারীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাড়ু বানাতে সনাতনধর্মীদের বাড়িতে নারিকেল ও চিনি বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে শহরের বিভিন্ন পূজা মন্ডপের সামনে এগুলো মন্দির কমিটির হাতে তুলে দেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। জেলা যুবদলের আয়োজনে প্রাথমিক পর্যায়ে পৌর এলাকায় এই কার্যক্রম শুরু হলেও পুরো জেলাজুড়ে ছড়িয়ে দিতে নেতাকর্মীরা কাজ করছে। সুস্বাদু নাড়ু– বানানোর জন্য নারিকেল ও চিনি পেয়ে খুশি পূজা কমিটির সদস্যরা।
মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, দুর্গা পূজাকে ঘিরে অনুষ্ঠান শান্তিপূর্ণ করতে জেলা যুবদলের নেতাকর্মীরা মাঠে রয়েছে। তারা প্রতিনিয়ই পূজা মন্ডপের দায়িত্বে থাকা সদস্যদের সাথে যোগাযোগ করছে। শুধু বিশেষ দিনেই নয়, সারাবছর সনাতনধর্মীদের পাশে থাকবে যুবদল। এই ধারা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি বিএম আরিফুল ইসলাম দুলাল, সাবেক জেলা বিএনপি নেতা তাজুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক বাশার মাতুব্বর অনেকেই।
সট: মনিরুজ্জামান ফুকু, সদস্য সচিব, জেলা যুবদল, মাদারীপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category