শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরের রাজৈরে দুই কৃষককে হাতুড়িপেটার ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ, হামলার ভিডিও ভাইরাল

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭২ Time View

মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে দুই কৃষককে হাতুড়িপেটার ঘটনার মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকেই ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। হামলার ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে। গত মঙ্গলবার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত শশী ভুষণ বালা ছেলে নরেশ চন্দ্র বালা (৪৫) ও একই গ্রামের সুশীল কৃষ্ণ বালার ছেলে সুজয় বালা (৪০)।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামের পরিমল বালার সাথে প্রতিবেশি শুশীল কৃষ্ণ বালার বিরোধ চলে আসছিল। এরই জের গত ১১ নভেম্বর সন্ধ্যায় সুশীলের ছেলে সুজয়কে একা পেয়ে অতর্তিক হামলা চালানোর অভিযোগ ওঠে পরিমল ও তাদের সহযোগিদের বিরুদ্ধে। হাতুড়িপেটা করে আহত করা হয় সুজয়কে। তার ডাকচিৎকারে বাঁচাতে প্রতিবেশি নরেশ চন্দ্র বালা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুইজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুইজনকেই আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে। এই ঘটনায় ১৩ নভেম্বর সুজয়ের বাবা সুশীল কৃষ্ণ বালা বাদী হয়ে রাজৈর থানায় ২৬ জনের একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তবে, এই মামলায় এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান বলেন, পাখুল্লা গ্রামের মারামারির ঘটনায় মামলা হয়েছে। আসামি ধরার ব্যাপারে অভিযান চলছে। আসামিরা বাদীপক্ষকে হুমকি দিলে থানায় সাধারণ ডায়েরি করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category