শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মাদারীপু‌রে ভোটকেন্দ্র সরানোর প্রচেষ্ঠা: প্রতিবা‌দে সাত গ্রা‌মের মানু‌ষের মানববন্ধন-অনশন রাজৈরে  আন্তর্জাতিক ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন, এলাকায় আতঙ্ক মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৪, আহত-৩০  মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে হাতবোমা বিস্ফোরণ, আহত দুই, আটক এক মাদারীপুরে আসামী বহনকারী পুলিশের পিকআপ উল্টে নিহত এক, আহত ১০ মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

প্রতিভাবান খেলোয়াড়দের বিদেশে খেলার সুযোগ করে দিবে সরকার- আনিসুর রহমান খোকন তালুকদার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২০২ Time View

মাদারীপুরে উদ্বোধন হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টের। শনিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। মাদারীপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশ নেয় কালকিনি উপজেলা ও ডাসার উপজেলা। ২০ মিনিটের উদ্বোধনী খেলায় ডাসার উপজেলাকে ৬-০ হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালকিনি উপজেলা ।


প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বর্তমান ছাত্রছাত্রীরা মোবাইল আসক্ত হয়ে এখন ঘরমুখী হয়েছে। সেখান থেকে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একসাথে ৬৪ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টের উদ্ধোধন হওয়ায় খেলার প্রতি আগ্রহ বাড়ছে কিশোর-কিশোরীর।
তালুকদার খোকন আরো বলেন, দেশের স্বীকৃত খেলোয়াড়দের একটি করে কার্ড দেয়া হয়েছে। তার প্রতিমাসে সম্মানি পাবেন সরকার থেকে। যার প্রতিভা আছে, তাকে দেশের গন্ডি পেরিয়ে বিশে^র যেকোন মাঠে খেলার সুযোগ পায়, সেটি করে দিবে রাষ্ট্র। এমন খেলোয়ারদের সরকার বেঁছে নিবে জেলা পর্যায় থেকে।
একই অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকাক্ত হতে বিরত থাকবে। মাদকের মাধ্যমে যুবকরা যেভাবে ধ্বংস হচ্ছে, সেটি থেকে ফিরে আসবে। প্রতিনিয়ত এমন সুন্দর খেলার আয়োজন করবে বর্তমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনীতিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category