শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন মাদারীপুরে ফার্নিচার দোকানের কেমিক্যাল ড্রাম বিস্ফোরনে শিশু শ্রমিকের মৃত্যু, আহত এক মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় মাদারীপুরে মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে মানবপাচার ব্যবসা, দুই বছরের আঙ্গুল ফুলে কলাগাছ মুকসুদপুরে ৭০০ শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আল আমীন বিশ্বাস মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আ’লীগের দুই নেতার পদত্যাগ মুকসুদপুরে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানসহ ১৬ আওয়ামী লীগ নেতার একযোগে পদত্যাগ ‘মুখের ভাষার জন্য একটি দল বার বার প্রতিরোধের মুখে পড়ছে’- খোকন তালুকদার

লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের যুবক ইকবাল মাদবরের (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর আসে পরিবারে। শুরু হয় শোকের মাতম।নিহত ইকবাল শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন সরকারেরচর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্বজনরা জানায়, কয়েকমাস আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য সাগর মাদবর ও কামরুল মাদবরের প্রলোভনে পড়ে ইতালির উদ্দ্যোশে বাড়ি ছাড়ে ইকবাল মাদবর। চুক্তিমতে ২০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় পরিবার। পরে ইতালির পরিবর্তে ইকবালকে লিবিয়ায় নিয়ে বন্দি করে নির্যাতন চালায় দালালচক্র। চাওয়া হয় মুক্তিপণের ১২ লাখ টাকা। ধারদেনা করে মাফিয়াদের আরো ৮লাখ টাকা দেন যুবকের পরিবার। চাহিদা মতো বাকি ৪ লাখ টাকা না দেয়ায় ইকবালের ওপর শুরু অমানসিক নির্যাতন। পরে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। বৃহস্পতিবার সকালে ইকবালের মৃত্যুর খবর পেলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এই ঘটনায় জড়িত দালাল সাগর মাদবর ও কামরুল মাদবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
এদিকে অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category