বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলের ব্যবসা করায় ১ লাখ টাকা জরিমানা  রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে মারামারির পর স্বামীর মৃত্যু। স্ত্রী আটক। মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল, খোলা হলো দলীয় কার্যালয় মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্ক সহিংসতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই ডাকসু নেতা মোসাদ্দিকের মুকসুদপুরের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর মুকসুদপুরে ব্যাপক সহিংসতা, এমপির বাড়ি, থানা, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ-ভাংচুর মাদারীপুরে বন্ধুদের সাথে গোসলে নেমে শিশুর মৃত্যু, আহত আরো একজন মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলের ব্যবসা করায় ১ লাখ টাকা জরিমানা 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের দায়ে একটি হোটেলের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় ভাই ভাই হোটেলকে জরিমানা করা হয়। সদর উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছে এমন অভিযোগে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, একই বঁটি দিয়ে মাছ-মাংস ও সালাদ কাটা, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, প্রয়োজনীয় অনুমোদন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়৷ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। ভোক্তার স্বার্থে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category