মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল, খোলা হলো দলীয় কার্যালয় মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্ক সহিংসতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই ডাকসু নেতা মোসাদ্দিকের মুকসুদপুরের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর মুকসুদপুরে ব্যাপক সহিংসতা, এমপির বাড়ি, থানা, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ-ভাংচুর মাদারীপুরে বন্ধুদের সাথে গোসলে নেমে শিশুর মৃত্যু, আহত আরো একজন মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা মাদারীপুরে মাদক মামলায় জামিনে বেড়িয়ে নিখোঁজ যুবক, ৪দিন পর ডোবায় মিললো লাশ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ।  বিএনপি নেতা নিহত । আহত শতাধিক

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্ক

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্টোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরে কিছু অংশ ক্ষতিগ্রস্থ হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখার সামনে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের মাদারীপুরের জানাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের শাখা লক্ষ্য করে দুটি পেট্টোল বোমা নিক্ষেপ করে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় আগুন ছড়ায়নি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় ব্যাংকের নাইট গার্ড বিষয়টি টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অন্যদিকে, শুক্রবার রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্টোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনার পর থেকে ব্যাংকের শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘গ্রামীণ ব্যাংক-এর দুটি শাখায় পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে, তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় পুলিশী টহল বাড়ানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  এছাড়া জনগনের নিরাপত্তায় জেলা পুলিশ তৎপর রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category