শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই ডাকসু নেতা মোসাদ্দিকের মুকসুদপুরের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর মুকসুদপুরে ব্যাপক সহিংসতা, এমপির বাড়ি, থানা, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ-ভাংচুর মাদারীপুরে বন্ধুদের সাথে গোসলে নেমে শিশুর মৃত্যু, আহত আরো একজন মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা মাদারীপুরে মাদক মামলায় জামিনে বেড়িয়ে নিখোঁজ যুবক, ৪দিন পর ডোবায় মিললো লাশ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ।  বিএনপি নেতা নিহত । আহত শতাধিক মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ আহত শতাধিক অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাকা বিভাগীয় কমিশনার শিবচরে যোগদানের তিন দিনের মাথায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের আন্দোলন

ডাকসু নেতা মোসাদ্দিকের মুকসুদপুরের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬৩ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা তার গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুনে বাড়ির একাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবারও বাড়িটিতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা । তবে হামলার আগেই পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হননি।
মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমার বাড়িতে হামলার ঘটনাটি সাবেক সংসদ সদস্য ফারুক খানের নির্দেশে হয়েছে। গতকাল বুধবার রাতে আগুন দেওয়ার পর বৃহস্পতিবার সকালেও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তবে আমার পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন। হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় তুলনামূলক কম ভাঙচুরের সুযোগ পেয়েছে হামলাকারীরা বলেও জানান তিনি।
এদিকে, নিজের ফেসবুক স্ট্যাটাসে মোসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের মুকসুদপুরের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’
এ ঘটনার নিন্দা জানিয়ে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা। বুধবার গভীর রাতে মোসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category