শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই ডাকসু নেতা মোসাদ্দিকের মুকসুদপুরের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর মুকসুদপুরে ব্যাপক সহিংসতা, এমপির বাড়ি, থানা, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ-ভাংচুর মাদারীপুরে বন্ধুদের সাথে গোসলে নেমে শিশুর মৃত্যু, আহত আরো একজন মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা মাদারীপুরে মাদক মামলায় জামিনে বেড়িয়ে নিখোঁজ যুবক, ৪দিন পর ডোবায় মিললো লাশ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ।  বিএনপি নেতা নিহত । আহত শতাধিক মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ আহত শতাধিক অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাকা বিভাগীয় কমিশনার শিবচরে যোগদানের তিন দিনের মাথায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের আন্দোলন

মুকসুদপুরে ব্যাপক সহিংসতা, এমপির বাড়ি, থানা, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ-ভাংচুর

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮৪ Time View
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে তাণ্ডব । এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫ টি গাড়িতে আগুন দেওয়া হয় এবং ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী, রাঘদী ও দিগনগরসহ বিভিন্ন স্থানে রাস্তার গাছ ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে অবরোধকারীরা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়’ সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হন। প্রথমে স্লোগান দেওয়ার পর তাঁরা দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে ভাংচুর চালান। পরে পেট্রোল ও অকটেন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে হামলার আগেই বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনেরা বের হয়ে যান।
অন্যদিকে, মুকসুদপুর থানায় হামলার বিষয়ে স্থানীয় বিএনপির নেতারা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালানো হয়। পরে থানার ভেতরে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১৫ টি গাড়ি পুড়ে যায়।
অপরদিকে মুকসুদপুর গ্রামীণ ব্যাংকে ভাংচুর করে আগুন দেয় এবং ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী, রাঘদী ও দিগনগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে  অবরোধকারীরা।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category