বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে মারামারির পর স্বামীর মৃত্যু। স্ত্রী আটক। মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল, খোলা হলো দলীয় কার্যালয় মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্ক সহিংসতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই ডাকসু নেতা মোসাদ্দিকের মুকসুদপুরের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর মুকসুদপুরে ব্যাপক সহিংসতা, এমপির বাড়ি, থানা, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ-ভাংচুর মাদারীপুরে বন্ধুদের সাথে গোসলে নেমে শিশুর মৃত্যু, আহত আরো একজন মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা মাদারীপুরে মাদক মামলায় জামিনে বেড়িয়ে নিখোঁজ যুবক, ৪দিন পর ডোবায় মিললো লাশ

রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে মারামারির পর স্বামীর মৃত্যু। স্ত্রী আটক।

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View
মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার পর তারা মিয়া শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী খোদেজা বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছেন।
নিহত তারা মিয়া শেখ উত্তর নাগরদী গ্রামের মৃত আয়নাল শেখের ছেলে। তার স্ত্রী খোদেজা বেগমের বাবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তারা মিয়া ও তার স্ত্রী খোদেজা বেগমের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয়। এসময় তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী খোদেজা বেগম জানান, তার স্বামী প্রায়ই তাকে মারধর করতেন এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। সংসারের প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বললেও তাকে মারধর করা হতো। ঘটনার দিন সকালে স্বামী তাকে মারধর শুরু করলে তিনি বাধা দেন। একপর্যায়ে তিনিও স্বামীকে মারেন। পরে স্বামী দৌড়ে কিছুটা দূরে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর আর কথা বলেননি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা মিয়ার মা মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলেকে পুত্রবধূ মেরে ফেলেছে। তবে তিনি জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মারধরের ঘটনা ঘটতো।
এলাকাবাসী জানান, তারা মিয়া নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন এবং প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রী দুজনের শরীরেই আঘাতের চিহ্ন দেখা গেছে। তারা মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে বলা সম্ভব নয়। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করা হয়েছে।
পুলিশ তারা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category