শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

ইতালিতে রাজৈরের  যুবক সাগর বালার খন্ডিত মরদেহ উদ্ধার।

রাজৈর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪২ Time View
ইতালিতে মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালা (২২) ওরফে অভির খন্ডিত মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। অভির মৃত্যুর খবর পরিবারের কাছে পৌছালে পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। নিহত সাগর বালা অভি রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।
স্বজন ও এলাকাবাসী জানায়, আড়াই বছর আগে ধারদেনা করে ভাগ্যের চাকা ঘুরাতে ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় সাগর বালা। গত দুইবছর ধরে সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল সাগর। পরে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খন্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে যুবকের মৃত্যুর খবর আসলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। সাগরের বাড়িতে ভীড় করেন পাড়াপ্রতিবেশি ও আত্মীয়-স্বজনও।
পরিবার জানিয়েছে, ছুরিকাঘাতে সাগরকে হত্যা করা হয়েছে। পরে একটি কালো ব্যাগে তার মরদেহ লুকিয়ে রাখে হত্যাকারী। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
এদিকে হত্যাকান্ডের ঘটনার প্রয়োজনীয় তথ্য প্রমান সংগ্রহে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন স্থানে তল্লাসিসহ ইতালিয়ান পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন নিহতের বাবা কুমোদ বালা। তিনি আরো জানান, মরদেহের পাশ থেকে তার ছেলের ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করে সেখানকার পুলিশ। এ ব্যাপারে রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, ঘটনা শুনেছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে মরদেহ দেশে আনতে সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category