সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তণ হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগন ভোটের মাধ্যমে জবাব দিবে- প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড পাবো: রাজৈরে মতবিনিময় সভায়  জাহান্দার আলী মিয়া এমপি  মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, অভিযুক্ত স্বামী আটক মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত-১,আহত-১০ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট ১৯ মাস পর মুকসুদপুর  উপজেলা আ. লীগ কার্যালয়ে উড়ল  পতাকা মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো দুইপক্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ২ মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় মাদারীপুরের শিবচরে বিএনপির আনন্দ মিছিল

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষনায় মাদারীপুরের শিবচরে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। শিবচর উপজেলা বিএনপির সদস্য ও মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লার নেতৃত্বে অংশ নেয় কয়েকশ’ নেতাকর্মী এতে অংশ নেন।


সোমবার রাত ৮টার দিকে শিবচর ৭১ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের কয়েকটি গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ। শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান মোল্লাসাজুসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতরাা বক্তব্য রাখেন।
এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা বলেন, শেখ হাসিনা আইনের শাসনকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনার ফাঁসির আদেশের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হল। গত ১৭ বছর যেভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে এমন ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবী জানান তিনি। স্বৈরাচার শেখ হাসিনার রায়ে সাধারণ মানুষ আনন্দ-উল্লাস করছে, শিবচর উপজেলাবাসীর পাশাপাশি সারাদেশের মানুষই খুশি। সবার একটাই প্রত্যাশা তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category