শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৬০ Time View

মাদারীপুরের শিবচরে দশম শ্রেণির স্কুলছাত্রী সুমাইয়া আক্তার আত্মহত্যার ঘটনায় দায়ীদের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শিবচর উপজেলার উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থী-অভিভাবকসহ সর্বস্থরের মানুষ।

সোমবার দুপুরে প্রথমে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ের সামনে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। পরে মিছিলটি চান্দেরচর বাজারের গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। বক্তব্য রাখেন নিহতের পরিবারসহ সহপাঠীরা। এ সময় তারা অভিযোগ করে বলেন, আলেপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে সুমাইয়ার সাথে রিফাত উকিল নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার লোকজন রিফাত উকিলকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সুমাইয়ার বাড়িতে যান। সেখানে গিয়ে তারা সুমাইয়া ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান-অপদস্ত করেন বলে অভিযোগ স্বজনদের। প্রকাশ্যে এই অপমান সইতে না পেরে সুমাইয়া মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ওইদিন রাতেই নিজঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পরদিন সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। সুমাইয়ার আত্মহত্যার জন্য দায়ীদের বিচার করা হয় মানববন্ধনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category