শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাদশা মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ Time View

 

গোপালগঞ্জের মুকসুদপুরে সফিকুল ইসলাম (২২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সফিকুল ইসলাম উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ছাবেদ মুন্সীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সফিকুল ইসলাম শনিবার দুপুরের খাবার খেয়ে  নিজ বসত ঘরে শুয়ে পড়ে। সন্ধ্যার পূর্বে শফিকুলের মা জরিনা বেগম ঘরের দরজা জানালা বন্ধ  দেখে  বাড়ির লোকজনকে ডাক দিলে বাড়ির লোকজন এসে দরজা খুলে দেখে সফিকুল ইসলাম ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাসঁ দিয়ে ঝুলতেছে।

পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। প্রাথমিক ভাবে সফিকুল ইসলাম এর আত্মহত্যার কারন জানা যায়নি।

মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category