শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে  রাজৈরে সমাবেশ ও মিছিল

সুজন হোসেন রিফাত, রাজৈর থেকেঃ
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ Time View
মাদারীপুরের রাজৈরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র সাংসদ প্রার্থী  উসমান হাদীকে হত্যার  প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  কর্মসূচি পালিত হয়েছে। (১৯ন ডিসেম্বর)   বাদ জুমআর নামাজের পর  রাজৈর শাহ শূফী জোনাব আলী  কেন্দ্রীয়  ঈদগাহ সড়কের সামনে   সচেতন নাগরিক সমাজের  ব্যানারে   এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মিছিল   অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে  নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা হত্যার  তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।
বক্তারা বলেন, উসমান হাদীকে হত্যার  কোনো একক ব্যক্তির বিরুদ্ধে নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন হামলা সমাজে ভয় ও নীরবতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। তারা অবিলম্বে হত্যার  সঙ্গে জড়িতদের   আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুফতি  মাহামুদুল্লাহ ফাহামির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ওহাব আলী মিয়া, বিএনপি নেতা এডভোকেট মফিজুর রহমান,   মাওলানা ফকরুল ইসলাম,  মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা ইমরান হোসেন ফরিদি,মাওলানা মাহাবুবুর রহমানসহ প্রমূখ।
পরে মিছিলটি রাজৈর বেপারীপাড়া মোড় হয়ে রাজৈর থানার মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category