শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৪৪ Time View

মাদারীপুরের রাজৈরে  গৃহবধু লামিয়া আক্তার (২৫) আত্মহত্যা প্ররোচনার মামলায় শ্বশুরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বাগেরহাট জেলার রামপাল এলাকার আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লামিয়ার শ্বশুর খোকন বেপারী (৫০), দুই ননদ রিংকি আক্তার (২৫) ও লিমা আক্তার (২৮)। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার রাজারহাট মিয়াকান্দি এলাকায়।

মামলার এজাহারে বলা হয়, ৩ বছর পূর্বে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামের বশার শেখের মেয়ে লামিয়ার সাথে বিয়ে হয় সদর উপজেলার রাজারহাট মিয়াকান্দি এলাকার ইতালি প্রবাসী আরিফ বেপারীর। বিয়ের পর খুটিনাটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বিরোধ লেগেই আসছে। বেশ কিছুদিন ধরে আরিফ পরকীয়া আসক্ত হলে বিষয়টি টের পায় লামিয়া। প্রতিবাদ করলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে আরিফ। শুরু হয় লামিয়ার ওপর শারিরিক ও মানসিক নির্যাতন। অপমান সইতে না পেরে শেষমেশ গত ১৩ জুলাই বিষাক্ত চেতনানাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই গৃহবধু। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই লামিয়াকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। ঘটনার দুইদিন পর ১৫ জুলাই দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লামিয়ার। এই ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে আরিফ বেপারীসহ ৫ জনের নামে সদর মডেল থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় লামিয়ার শ্বশুর ও দুই ননদকে। পরে তিনজনকে আদালতে পাঠায় পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘গৃহবধু লামিয়ার আত্মহত্যার প্ররোচনার মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামিকেও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে শিগগিরই আদালতে চার্জশিট দেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category