শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তল সহ ভূয়া পুলিশ আটক

মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপিকে, উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকরা ফুলেল সংবর্ধনা দিয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষকদের প্রতি আমার অনুরোধ, আপনারা বিএনপি, জামায়াত, আওয়ামীলীগ বা অন্য কোন দলের রাজনীতি করবেন না। রাজনীতি করতে চাইলে অবসরে গিয়ে করবেন। তিনি আরো বলেন, সমাজের কাউকে বাদ রেখে সমাজের উন্নয়ন করা সম্ভব না, তাই সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে”।

শনিবার (১১ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

নওহাটা আর.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আঃ কাইয়ুম শরিফ, বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হাচান, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, মৌলভী আঃ হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, মুকসুদপুর সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল প্রমূখ।

এসময়, মানপত্র পাঠ করে প্রধান অতিথির হাতে তুলে দেন, প্রভাকরদী মাদ্রাসার সুপার মোঃ রবিউল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category