শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৮৪ Time View

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেসব মুক্তিযোদ্ধাদের যেমন সম্মান করা হয়, ঠিক একইভাবে জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছে তাদের সম্মানপূর্বক পরিবারকে সম্মানীভাতা প্রদান করা হবে। জুলাই-আগস্ট নিয়ে অনেকেই রাজনৈতিক খেলা খেলতে চাই, এটি কখনই হতে দেয়া হবে না। বৃহস্পতিবার সকালে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শহীদ জুলাই দিবস পালন শেষে শহরের শকুণি লেকেরপাড়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মাদারীপুরের ১৭ জনসহ সারা দেশে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের সারাজীবন রাষ্ট্র মনে রাখবে। মহান সংসদে বিষয়টি বার বার উঠানো হয়।
বৃহস্পতিবার সকালের  ১০টার দিকে প্রথমে শহরের শকুণি লেকেরপাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন  সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। পরে জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি- বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই-আগস্টে শহীদদের ও আহতদের ভুমিকা নিয়ে আলোচনা করে তাদের স্মরণ করা হবে। এ সময় বক্তারা বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ নির্মাণ হয়েছে। এই বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে দেখতে চায় না দেশের জনগণ। পরে শহীদের সম্মনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category