গোপালগঞ্জের মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তল সহ রাকিব শেখ (২৫) নামের এক ভূয়া পুলিশকে আটকের পর থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার (৪ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ভূয়া পুলিশ উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার বনগ্রামে গগন বালা নামের একজনের বাড়িতে, পুলিশের ইউনিফর্ম পরে রাকিব ঘরে ঢুকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায়। সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এসময় তার সাথে থাকা খেলনা পিস্তল, হ্যান্ডকাফ ও একটি ছুরি পাওয়া যায়। পরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে।
সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গঁজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। তার সাথে থাকা একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি পুলিশের ইউনিফর্ম ও একটি ছুরি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply