সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ঘরের তালা ভেঙ্গে কোটি টাকার মালামাল লুট মাদারীপুরে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন

মাদারীপুরে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ঘরের তালা ভেঙ্গে কোটি টাকার মালামাল লুট

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১১৭ Time View

মাদারীপুরে আমেরিকা প্রবাসীর বাসার তালা ভেঙ্গে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাট এলাকার সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নার্গিস সুলতানার ছোটবোন জেসমিন আক্তার জানান, দীর্ঘদিন ধরে তার বড়বোন আমেরিকা অবস্থান করছেন। গ্রামেরবাড়িতে কেউ না থাকায় ঘরটি তালাবদ্ধ করে রাখা হয়। সেই তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এরপর আলমিরা ভেঙ্গে নিয়ে যায় মূল্যবান সব জিনিসপত্র। একই সময় এসি, পানির মটর, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার লুটপাট চালায় তারা। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী তার। এই ঘটনায় জড়িতদের কঠিন বিচার চানও তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানার বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category