গোপালগঞ্জের মুকসুদপুরের গ্রামে ঘরে তালা বদ্ধ করে আটকে রেখে দুই সন্তানের জননী স্ত্রী সোনিয়ার (২৫) হাত পা বেধে ও মাথার চুল কেটে মধ্যযুগীয় কাদায় রাতভর নির্যাতন করেছে মাদকসেবী স্বামী নাজমুল শেখ (২৮) । ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে । নির্যাতনকারী মাদকসেবী নাজমুল ওই গ্রামের মৃত নওয়াবালি শেখের ছেলে ও নির্যাতনের শিকার গৃহবধূ মুন্সীগঞ্জের চরমুসুরিয়া এলাকার লোকমান সরকারের মেয়ে । মঙ্গলবার সকালে পুলিশ খবর পেয়ে গৃহবধূ ও দুই শিশু সন্তানকে উদ্ধার এবং নির্যাতনকারী স্বামী নাজমুলকে আটক করে ।
জানাযায়, মাদকসেবী স্বামী নাজমুল প্রায় নেশা করে তার স্ত্রী সোনিয়াকে মারধর করতো । এরই জের ধরে সোমবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে ঘর তালা বদ্ধ করে আটকে রেখে স্ত্রী সোনিয়ার হাত পা বেধে মাথার চুল কেটে দুই শিশু সন্তান আবু রায়হান (৮) ও আবু মুছার (৪) সামনে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে । পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা গৃহবধূর চিৎকার শুনে এগিয়ে এসে পুলিশে খবর দিয়ে ঘরের তালা ভেঙ্গে নির্যাতনের শিকার গৃহবধূ ও দুই শিশু সন্তানদের উদ্ধার করে এবং পওে মাদকসেবী স্বামী নাজমুলকে আটক করে পুলিশ । এসময় আহত সোনিয়াকে চিকিৎসার জন্য ক্লিনিকে পাঠানো হয় ।
স্ত্রী সোনিয়া জানায়, নেশা করে বাড়িতে এসে মাঝে মধ্যে আমাকে সামান্য বিষয় নিয়ে মারধরে করতো । সোমবার রাতে কথাকাটাকাটির এক পর্যায় আমার দুই শিশু সন্তানের সামনে আমাকে হাত পা বেধে চুল কেটে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করেছে এবং রাতভর নির্যাতন করে। আমি এর বিচার চাই ।
আটক নাজমুল জানায়, আমার স্ত্রী পালিয়ে যাওয়ার আশংকায় তাকে হাত পা বেধে ও চুল কেটে রেখেছি । যাতে না যেতে পারে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর জানায়, নাজমুল মাদকসেবী । সে প্রায় মাদক খেয়ে তার স্ত্রীকে মারধর করে ।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব জানায়, খবর পেয়ে নির্যাতনের শিকার গৃহবধূসহ দুই সন্তানকে উদ্ধার ও নির্যাতনকারী স্বামী নাজমুলকে আটক করে মুকসুদপুর থানায় পাঠিয়ে দিয়েছি । স্ত্রী মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
Leave a Reply