শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের মতই একইভাবে জুলাই-আগস্টে শহীদদের সারাজীবন সম্মান করা হবে, পরিবার পাবে সম্মানীভাতা- জাহান্দার আলী মিয়া মাদারীপুরে শতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য মুকসুদপুরে মাদকসেবী স্বামী স্ত্রীর হাত পা বেধে চুল কেটে রাতভর নির্যাতন মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানালেন সেলিমুজ্জামান সেলিম এমপি মাদারীপুরে নদ-নদী ভাঙ্গনরোধে কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন স্থানীয় এমপি মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন মাদারীপুরে বিষধর সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

পুজা মন্ডপে যারা আঘাত করে রাজনীতির ফায়দা লুটতে চায়, তাদের কঠোর জবাব দেয়া হবে- খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ Time View

পুজা মন্ডপে যারা আঘাত করে রাজনীতির ফায়দা লুটতে চায়, তাদের এবার কঠোর জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। সোমবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আসন্ন দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সনাতনধর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশাসনের সাথে বিএনপি নেতাকর্মীরা এবার শারদীয় দুর্গা উৎসবে পাহারা দিবে বলেও জানান তালুকদার খোকন।

খোকন তালুকদার বলেন, পিআর পদ্ধতির কথা বলে যারা নির্বাচন পেছনের ষড়যন্ত্র করছে, তারাই স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিয়েছে। স্বৈরাচারদের প্রতিষ্ঠা এ দেশের মানুষ আর হতে দিবে না। শারদীয় দুর্গাপুজাকে ঘিরে কেউ যাতে নাশকতা না করতে পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে আহবান জানান তিনি। এ দেশে হিন্দু-মুসলিম কিংবা বৌদ্ধ-খিষ্ট্রানের কোন ভেদাভেদ নেই, দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করতে হবে। আগামী নির্বাচন বানচাল করতে আসলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি। মতবিনিময় শেষে বিভিন্ন পুজা মন্ডপের নেত্রীবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা।
কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ন আহবায়ক অনুপম পাত্র, কালকিনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামা প্রসাদ পাল ও সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category