শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৮ Time View

 

আসন্ন শারদীয় দূর্রগাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে ২২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় থানা মিলনায়তনে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আব্দুল বাছেদ।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে এবং মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চন্দ্র মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা লতা মন্ডল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব স্বপন কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মুকসুদপুর শাখার সদস্য সচিব সনজিদ বালা প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক পংকজ কুমার সাহা,মুকসুদপুর সদর মন্দির কমিটির সভাপতি অখিল সাহা, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, আরেফিন মুক্তা,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ও স্থানীয় সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category