সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

মাদারীপুরে হত্যা মামলার আসামির নেতৃত্বে গৃহবধুকে মারধর, ভিডিও ভাইরাল

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ Time View

মাদারীপুরে ত্রিপল মার্ডার মামলার আসামির নেতৃত্বে এক গৃহবধুকে ঘরে আটকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে। কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রামে এ ঘটনা ঘটে। তবে, কি কারনে ওই গৃহবধুকে ঘরে আটকে নির্যাতন করা হয়েছে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। মুখ খুলতেও চান না নির্যাতিতা।


জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ওই গ্রামের স্বামীহারা এক গৃহবধুর বসতঘরে প্রবেশ করেন পূর্ব এনায়েননগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামের বজলু তালুকদারের ছেলে ফয়সাল তালুকদার। এরপর গৃহবধুকে বেদম মারধর করেন ফয়সাল। একপর্যায়ে রামদা দিয়ে আঘাত করেন তিনি। যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রভাবশারীদের চাপে মুখ খুলতেও ভয় পাচ্ছেন নির্যাতিতা।
একাধিক সূত্র জানিয়েছে, স্বামী মারা যাবার পর ছোট ছেলেকে নিয়ে বাড়িতে বসবাস করেন ওই গৃহবধু। সরকার পতনের পর বিভিন্নভাবে ওই নারীকে হয়রানী শুরু করেন ফয়সাল। কিছুদিন আগে হত্যা মামলায় জামিনে বেড়িয়ে আবারো গৃহবধুর ওপর শুরু হয় নির্যাতন। সবশেষ দলবল নিয়ে গত সোমবার ফয়সাল নারীকে মারধর করেন। যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এতে জেলা ও উপজেলাজুড়ে শুরু হয় সমলোচনার ঝড়। পরে ঘটনাস্থলে যায় কালকিনির খাসেরহাট পুলিশ তদন্দ্র কেন্দ্রের সদস্যরা। ফয়সাল ও তার লোকজনের ভয়ে মুখ খুলতেও ভয় পাচ্ছেন নির্যাতিতা।


নাম না প্রকাশ্যে এক বাসিন্দা বলেন, ‘খুনেরচর এলাকায় ফয়সাল ও তার বাহিনীর খুবই প্রভাব। তাদের ভয়ে এলাকার লোকজন কথা বলতেও ভয় ভয়। গৃহবধুর ঘটনাও ধামাচাপা পড়ে যেতো, এটি সামনে এসেছে এর অন্যতম কারণ ভিডিও ক্লিপ। আমরা চাই এই অত্যাচারের হাত থেকে বাঁচতে। ফয়সাল ও তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) সোহেল রানা জানান, ‘গৃহবধুকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর দেশীয় অস্ত্র প্রদর্শণ করার ঘটনায় পুলিশ ফয়সালকে খুঁজছে, দ্রুত সে ধরা পড়বে। এছাড়া গৃহবধুকে বলা হয়েছে যেকোন আইনী সহযোগিতার জন্য পুলিশের সাথে যোগাযোগ করতে।’
প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বর ভোরে আধিপত্য বিস্তারের জেরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজ চৌকিদার নামে একব্যক্তিসহ এই তিনজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এই মামলায় আসামি করা হয় গৃহবধুকে নির্যাতন করা ব্যক্তি ফয়সাল তালুকদারকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category