সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, ঘর বিব্ধস্ত, তদন্তে পুলিশ রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক মাদারীপুরের শিবচরে নারীকে ধর্ষণের পর হত্যা, এক বছরের শিশুকে ফেলা দেয়া হয় নদীতে, প্রধান আসামি গ্রেফতার  রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে, সঠিক তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবাসেবনকালে গণধোলাইয়ের শিকার, ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক

শুধু দুর্গাপূজায় নয়, সারাবছর বিএনপি সনাতনধর্মীদের সাথে পাশে থাকবে: খোকন তালুকদার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ Time View

কন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন,  আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিগত দিনে আওয়ামী লীগের দ্বারা ১৭ বছর নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। এই আওয়ামী লীগের লোকজন নতুন স্বাধীন দেশে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে নাশকতা করতে পারে, সে ব্যাপারে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।


শনিবার বিকেলে ডাসার উপজেলা বিএনপির আয়োজনে পশ্চিম খান্দুলী এলাকায় আসন্ন দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে সনাতনধর্মীদের সাথে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, এ দেশে ধনী-গরীব কিংবা হিন্দু-মুুসলিমের কোন বৈষম্য নেই। শুধু দুর্গাপুজায় নয়, সারাবছর বিএনপি সনাতনধর্মীদের সাথে পাশে থাকবে। মানুষকে শান্তিতে রাখতে পারে একমাত্র দল বিএনপি দাবি করে তালুকদার খোকন আরো বলেন, নতুন বাংলাদেশে গণতন্ত্রের স্বাদ দেশের সব শ্রেণিপেশার মানুষ ভোগ করতে পারে, সেটি নিশ্চিত করাই এখন বিএনপির বড় দায়িত্ব।
কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, ডাসার উপজেলা বিএনপি’র আহবায়ক আলাউদ্দিন তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, যুগ্ম সম্পাদক ইসমাইল হাওলাদার, জেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অসিম হালদার, যুগ্ন আহবায়ক জ্ঞানেন্দ্র নাথ মল্লিক, ডাসার পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সমীর সরকার খোকনসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ব্যক্তিগত অর্থায়নে প্রতিটি দুর্গামন্ডপে আর্থিক অনুদান ও হিন্দুুধর্মালম্বীদের মাঝে বিভিন্ন বস্ত্র বিতরণ করেন খোকন তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category