শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজৈরে তরমুজ ভর্তি পিকআপ ছিনতাই: ১৩ ডাকাত আটক, গাজীপুর থেকে গাড়ি উদ্ধার

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৬০ Time View
মাদারীপুরের রাজৈরে তরমুজ বোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনায় ৯ দিন ধরে টানা অভিযান চালিয়ে ১৩ জন ডাকাতকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো— ইকবাল হোসেন (৩৬), মো. সুজন মাতুব্বর (২৭), মোহাম্মদ সোহাগ ওরফে নোবেল (২৬), মোহাম্মদ ডালিম সরকার (৩০) ও মো. স্বপন (২৫)। এদের বাড়ি ফরিদপুর, ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে।
 পাশাপাশি গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতদের দখলে থাকা গাড়িটি।
বুধবার রাজৈর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, ২৩ সেপ্টেম্বর ভোরে মস্তফাপুর আড়তে যাওয়ার পথে আমগ্রাম ব্রিজ এলাকায় চালক ও হেলপারকে মারধর করে পিকআপটি ছিনিয়ে নেয় একটি ডাকাতদল। এ ঘটনায় পরদিনই রাজৈর থানায় মামলা দায়ের হয়।
পরে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম ও শিবচর সার্কেলের এএসপি মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে একাধিক জেলায় অভিযান চালানো হয়। প্রথমে ধরা পড়ে দুজন। তাদের জবানবন্দিতে আরও ছয়জনের নাম উঠে আসে। সর্বশেষ মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুর হোতাপাড়া গ্যারেজে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া পিকআপসহ আরও পাঁচজনকে আটক করে রাজৈর থানা পুলিশ।
রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান জানান, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category