শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশালের গৌরনদীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কাজী রনি, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ Time View

 

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল জেলা ছাত্র দল, গৌরনদী উপজেলা ছাত্র দল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্র দল ও কলেজ শাখা ছাত্র দলের নেতা কর্মীদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

দায়ের কৃত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট উদ্দেশ্যে প্রনোদিত পাশাপাশি আত্মীয়করণকে প্রধান্য দিয়ে বিগত দিনে নির্যাতিত মামলা হামলার স্বীকার ও রাজপথ থেকে ছাত্রদলকে সুসংগঠিত রাখতে নিবেদিত ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে উপজেলা ছাত্রদল,পৌর ছাত্র দল ও কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৭ শে অক্টোবর সোমবার বেলা ১১ টার সময় সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি গৌরনদী কলেজ গেটের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ ও আলোচনা সমাবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

কলেজ শাখা ছাত্র দলের সাধারণ-সম্পাদক মুন্না খানের সঞ্চালনায় গৌরনদী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আল-আমিন মোল্লার সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা ছাত্র দলের যুগ্ন-আহবায়ক তারেক আহসান, কলেজ শাখ ছাত্র দলের সভাপতি তানভীর হাসান তানিম, কলেজ শাখা ছাত্র দলের সহ- সভাপতি আলী আকবর, রাজীব সরদার,কলেজ শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,গৌরনদী উপজেলা ছাত্র দলের যুগ্গ-আহবায়ক কামরুল হাসান জয়, আরিফুল ইসলাম সুজন,পৌর ছাত্র দলের যুগ্ন- আহবায়ক আব্দুর রহিম সহ ছাত্র দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category