শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪ গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস: সীমাহীন ভোগান্তি সারাবিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে, দেশের সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরা যাবে না- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ধর্ষণের অভিযোগ এনে সৌদি ফেরত প্রবাসীর ঘরে আগুন দিলো প্রতিপক্ষ চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খঁ নদে নির্মিত হচ্ছে সেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫ মাদারীপুরের কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

বাদশা মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

 

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে একটি র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

মুকসুদপুর উপজেলা সমবায় অফিসার এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফা।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুশান্ত কুমার বাড়ৈর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বি.আর.ডি.বি অফিসার আরিফুল আজম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, বহুমুখী সমবায় সমিতির সফল উদ্যোক্তা পাপড়ি রানি বাড়ৈ, উপজেলা বি.আর.ডি.বি সদস্য রওশন আলী ভূঁইয়া প্রমূখ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফা প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রত্যেকটি মানুষের উচিত একত্রিত হয়ে একটি ইউনিটি বা সমবায় গঠন করা। একা নয়, সবাই মিলে কাজ করলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। সমবায়ই পারে সমাজে অর্থনৈতিক পরিবর্তন আনতে, পারে বেকারত্ব দূর করতে। আমরা আশা করব, আপনারা সবাই সমবায়ের পথে এগিয়ে আসবেন, ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, আর নিজেকে ও সমাজকে উন্নয়নের শিখরে পৌঁছে দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category