মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু  জামায়াতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি- এমপি খোকন তালুকদার প্রেমের টানে চীনের যুবক বাংলাদেশের মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে! মাদারীপুরে সৌদি ফেরত প্রবাসীর বসতঘর পুড়িয়ে দেয়ার ঘটনার মামলার প্রধান আসামি গ্রেফতার মাদারীপুরে পরিবহন খরচ বাড়ায় বেড়েছে সব ধরনের শাকসবজির দাম মাদারীপুরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৪

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু 

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ওয়াশ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহান শেখ (২০) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে । সোমবার সন্ধ্যায় শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে  এই ঘটনা ঘটে। নিহত সোহান শেখ একই ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামের শহীদ শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার শেখপুর বাজারে শাহীন হাওলাদারের দোকানে মোটরসাইকেল ওয়াশ করছিল সোহান। অসাবধানবশত পাশে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হয় সো। গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে।পরে এলাকাবাসী সোহানকে উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category