শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মাদারীপু‌রে ভোটকেন্দ্র সরানোর প্রচেষ্ঠা: প্রতিবা‌দে সাত গ্রা‌মের মানু‌ষের মানববন্ধন-অনশন রাজৈরে  আন্তর্জাতিক ইসলামিক বক্তার বাড়িতে ঢুকে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন, এলাকায় আতঙ্ক মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৪, আহত-৩০  মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে হাতবোমা বিস্ফোরণ, আহত দুই, আটক এক মাদারীপুরে আসামী বহনকারী পুলিশের পিকআপ উল্টে নিহত এক, আহত ১০ মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রিশাতলা এলাকা দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন বেপারী (৪০) উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রিপন বেপারী নিজের বাইসাইকেলে চড়ে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন। রক্তাক্ত অবস্থায় রিপনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাসটিকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category