শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জেলের সাজা, কারেন্ট জাল ধ্বংস মাদারীপুরে বোরকা পড়ে হামলা চালাতে নিয়ে হামলাকারী যুবক নিহত, আহত ৩ পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের: মাদারীপুরে সিনিয়র সচিব জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত-এনসিপি বিক্রি করে: এমপি খোকন তালুকদার  মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু  জামায়াতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি- এমপি খোকন তালুকদার প্রেমের টানে চীনের যুবক বাংলাদেশের মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে! মাদারীপুরে সৌদি ফেরত প্রবাসীর বসতঘর পুড়িয়ে দেয়ার ঘটনার মামলার প্রধান আসামি গ্রেফতার মাদারীপুরে পরিবহন খরচ বাড়ায় বেড়েছে সব ধরনের শাকসবজির দাম মাদারীপুরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত

মাদারীপুরে পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জেলের সাজা, কারেন্ট জাল ধ্বংস

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View
মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। জব্দ করা হয় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শিবচরের বিভিন্ন পয়েন্টে এ অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম ইবনে মিজান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শিবচরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অসাধু জেলে ও ব্যবসায়ী মা ইলিশ শিকার করছে এমন অভিযোগে নৌপুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক করা হয় ৯ জেলেকে। জব্দ করা হয় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়। একই সময়ে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম ইবনে মিজান জানান, ইলিশের প্রজনন বাড়াতে সরকারি নির্দেশনা মেনে কাজ করছে উপজেলা প্রশাসন, মৎস বিভাগ, নৌপুলিশের পাশাপাশি থানা পুলিশের একাধিক টিম। অসাধু এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category