মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল, খোলা হলো দলীয় কার্যালয় মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্ক সহিংসতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই ডাকসু নেতা মোসাদ্দিকের মুকসুদপুরের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর মুকসুদপুরে ব্যাপক সহিংসতা, এমপির বাড়ি, থানা, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ-ভাংচুর মাদারীপুরে বন্ধুদের সাথে গোসলে নেমে শিশুর মৃত্যু, আহত আরো একজন মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা মাদারীপুরে মাদক মামলায় জামিনে বেড়িয়ে নিখোঁজ যুবক, ৪দিন পর ডোবায় মিললো লাশ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ।  বিএনপি নেতা নিহত । আহত শতাধিক

মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল, খোলা হলো দলীয় কার্যালয়

টেকেরহাট নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘদিনের নীরবতা ভেঙে দলীয় কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দলীয় ব্যানার টাঙানো হয়। পরে কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুকসুদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category